১৬ দফা দাবী নিয়ে জেলা শাসককে ডেপুটেশন জানিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ জানাল জেলা কংগ্রেস। ভাঙন ও বন্যা কবলিত জেলা বাসিন্দাদের সাথে নিয়ে জেলা প্রশাসনিক দপ্তরের
সামনে এদিন বিক্ষোভ করে জেলা কংগ্রেস। এই কর্মসূচীতে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, মালদা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নুর, সাংসদ
আবু হাসেম খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকেরা।
অধীরবাবু জানান, উত্তরবঙ্গের সাত জেলায় কয়েক লক্ষ মানুষ জলবন্দী। ঘর থেকে জমি, জমির ফসল সব ক্ষতিগ্রস্ত। কিন্তু রাজ্যের সরকার উদাসীন। তারা তাদের
ব্যার্থতা ঢাকতে এমন বিপদে মানুষের পাশে না দাড়িয়ে দলবাজি করছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে পাহাড় প্রসঙ্গে তিনি বলেন এমন করে পাহাড়ে শান্তি আসবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীই পাহাড় অশান্ত করে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছেন। দখল
করতে চেয়েছেন পাহাড়। যার ফলে কয়েক লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে এ রাজ্য তথা দেশের এমনই দাবী করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
মালদা